ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  বস্তায় আদা, জমিতে ফুলকপি-ওলকচু; কৃষকের চোখ বাড়তি লাভে ফ্যাসিবাদী ষড়যন্ত্র ঠেকাতে বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান গোপন রাখেননি কিছুই, স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার অভিনেত্রীর এবার সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, উত্তাল সীতাকুণ্ড গঙ্গাচড়ায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার বার্তা, কৃতী ১১০ শিক্ষার্থী সংবর্ধিত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা পাচ্ছেন বিশেষ সুবিধা, কারা পাবেন? চীফ হুইপের নির্দেশনায় উপকূলীয় উন্নয়ন: বামনা শহর ও লঞ্চঘাট রক্ষায় ১৩১১ কোটি টাকার প্রকল্প কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর শিশুরও মৃত্যু

বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 10 বার পড়া হয়েছে

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির কাছে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জবাবে প্রয়োজন রয়েছে এমন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রদূত।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

সাক্ষাতে, বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ২০২৭ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। তিনি বলেন, এ ধরনের সফর দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।

প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

সাক্ষাতে, বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া রোগীদের প্রতি দেশটির সহযোগিতার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি যেসব রোগীকে নিয়মিত চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াত করতে হয়, তাঁদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানান তিনি। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজন রয়েছে এমন রোগীদের এ ধরনের ভিসা দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

এ ছাড়া, আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখায় থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

সাক্ষাতে, রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন চান প্রতিমন্ত্রী। এ বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বাংলাদেশি রোগীদের জন্য থাইল্যান্ডে মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ

প্রকাশের সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬