ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

‘বিপজ্জনক জায়গায় বল লেগেছে মাসুদের’

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৫০১ বার পড়া হয়েছে
১২২

স্পোর্টস ডেস্ক, প্রতিদিনের পোস্ট || বিপজ্জনক জায়গায় বল লেগেছে মাসুদের।

তিনদিন পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভের লড়াইয়ে পাকিস্তান মাঠে নামবে। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বড়সড় বিপদের সম্মুখীন পাকিস্তান শিবির। শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নেট ব্যাটিং সেশনে মাথায় আঘাত পেয়েছেন দলটির টপ অর্ডার ব্যাটার শান মাসুদ।

আজ দিনের অনুশীলনে মোহাম্মদ নওয়াজের একটি শট মাসুদের মাথায় আঘাত হানে। এসময় মাঠের প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় তাকে। ফিজিওর প্রাথমিক কনকাশন টেস্ট পাশ করলেও স্ক্যানের পরই এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মাসুদের চোটের ব্যাপারে পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। মেলবোর্নে অনুশীলন শেষে সাংবাদমাধ্যমকে আপডেট জানিয়েছেন শাদাব খান। এসময় সতীর্থের জন্য দোয়া চেয়েছেন শাদাব।
তবে চোটটা যে বেশ গুরুতর সেটা জানাতেও ভোলেননি এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে শাদাব বলেন, ‘ওর খুব খারাপ জায়গায় বল লেগেছে। আমাদের ফিজিও প্রথমে যে টেস্ট নিয়েছে, তাতে অবশ্য পাশ করেছে। তবে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান-সহ যাবতীয় পরীক্ষা করা হয়েছে। আমরা এখনও জানি না ওর কী রিপোর্ট এসেছে। প্রর্থনা করি ও পুরোপুরি ফিট থাকুক। আপনাদের সকলকে অনুরোধ, আপনারাও প্রার্থনা করুন ও যাতে সুস্থ থাকে।’

বিশ্বকাপের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শাহিন আফ্রিদি, ইফতিখার আহমেদ, আসিফ আলী, হায়দার আলী, মোহাম্মদ হাসনাইন, শান মাসুদ, মোহাম্মদ নেওয়াজ, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

‘বিপজ্জনক জায়গায় বল লেগেছে মাসুদের’

প্রকাশের সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২