ঢাকা
,
রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম
কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন
নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
রামিসার মা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী
নবীনগরে কৃষিজমি রক্ষায় মানববন্ধন
কুলাউড়ায় মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলা দায়ের
যুবলীগ নেতা*রিপন*গ্রেপ্তার
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত
মিশনে যাওয়া হয়নি সাইফুলের
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১১:৩১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৩১৯ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মিশনে যাওয়ার ঠিক একদিন আগে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুর রহমান (৩৪) নামে এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। সোমবার (২২ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা ইসলামপুর ইউনিয়নের গোলের হাওর চৌমুহনীতে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য গোলের হাওয় গ্রামের মো. আব্দুস সোবহান খাঁন এর ছেলে। সোমবার (২৩ মে) তিনি মিশনে যাওয়ার কথা ছিল। তিনি মুসলিম মণিপুরি সম্প্রদায়ের এক যুবক।
প্রত্যক্ষদর্শী সূত্রের বরাত দিয়ে জানা যায়, দুপুরে সেনা সদস্য সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াইফাই লাইনের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতবস্তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। উপজেলার ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিলেন। গত ১৯ মে ৫ দিনের ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। আজ মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে যাওয়ার কথা ছিল।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।
ট্যাগস :












