ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

“রাস্তা বন্ধ করে নয়াপল্টনে বিএনপির সমাবেশ”

রিপু
  • প্রকাশের সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৫০৯ বার পড়া হয়েছে
১১৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রাস্তা বন্ধ করে নয়াপল্টনে বিএনপির সমাবেশ|

সারাদেশে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, তাদের নামে মামলা, নির্যাতন, গ্রেপ্তার ও জামিন বাতিলের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। সমাবেশের জন্য বন্ধ রয়েছে সড়কের একাংশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটায় পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে। দলের স্থায়ী কমিটির নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। আর সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দক্ষিণ পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“রাস্তা বন্ধ করে নয়াপল্টনে বিএনপির সমাবেশ”

প্রকাশের সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২