ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

“সাকিবকে পেছনে ফেলে শীর্ষে সাউদি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 634 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সাকিবকে পেছনে ফেলে শীর্ষে সাউদি|

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দলের এ জয়ে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন পেসার টিম সাউদি। উইকেট নেওয়ার পথে দারুণ একটি রেকর্ডও গড়লেন এই ডানহাতি। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তিনি।

আসরটি শুরুর আগে অবশ্য যৌথভাবে শীর্ষে ছিলেন দুজনই। তবে এখন এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক সাউদি।
শনিবার সিডনিতে ৮৯ রানের রেকর্ড গড়া জয় পায় কিউইরা। স্বাগতিকদের ১১১ রানে গুঁড়িয়ে দেওয়ার পথে ২.১ ওভারে মাত্র ৬ রান খরচায় তিনটি উইকেট পেয়েছেন সাউদি। এই সংস্করণে ১০১ ম্যাচ ও ৯৯ ইনিংসে তার উইকেট এখন ১২৫টি।
অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলীয় দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড করেন সাউদি। আর তাতেই রেকর্ড হয়ে যায় তার। পরে মিচেল মার্শ ও প্যাট কামিন্সকেও সাজঘরে ফেরান এ অভিজ্ঞ পেসার।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ১০২ ইনিংসে ১২২ উইকেট শিকার করেছেন সাকিব। সাউদি ও সাকিব ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশর বেশি উইকেট নিয়েছেন রশিদ খান (১১৮), লাসিথ মালিঙ্গা (১০৭) ও ইশ সোধি (১০৪)।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সাকিবকে পেছনে ফেলে শীর্ষে সাউদি”

প্রকাশের সময় : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২