ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

সিএনজি অটোরিক্সা চোর গনপিটুনিতে ১যুবক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৫৫ বার পড়া হয়েছে
১১১

সিএনজি অটোরিক্সা চোর গনপিটুনিতে ১যুবক নিহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিক্সা চুরির সময় গণপিটুনিতে সুমন আহমদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত সুমন সিলেট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হারিছ আলীর ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহত জাহাঙ্গীর আলম মৌলভীবাজারের রাজনগর উপজেলার সুড়িখাল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

সোমবার ভোরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ডিমাই ওসমানীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, উপজেলার বিওসি কেছুরীগুল গ্রামের স্বপন আহমদ খানের গ্যারেজে সোমবার ভোরে কয়েকজন চোর হানা দেয়। এসময় তারা গ্যারেজে থাকা ৩টি সিএনজি অটোরিক্সা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিলো চোরেরা। বিষয়টি টের পেয়ে স্বপন আহমদ খান চিৎকার দিলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তাদের আটক করে বিক্ষুব্ধ লোকজন তাদের মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন আহমদকে মৃত ঘোষণা করেন। অন্যজন আহত জাহাঙ্গীর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বড়লেখায় সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা বেড়েছে। এ কারণে অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, সিএনজি অটোরিক্সা চুরির সময় দু’জনকে স্থানীয়রা ধরে পিটুনি দেয়। এতে একজন মারা যায়, অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সিএনজি অটোরিক্সা চোর গনপিটুনিতে ১যুবক নিহত

প্রকাশের সময় : ১১:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫