ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মাদক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান

সীমান্তবর্তী ধলই এলাকা থেকে ৩ রোহিঙ্গা নারী আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / 271 বার পড়া হয়েছে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তবর্তী এলাকা থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
আটককৃত রোহিঙ্গা নারীরা হলেন, মিনারা বেগম (২০), স্বামী-সৈয়দুল আমিন, উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১, ফরমিনা বেগম (২০), পিতা-ইকবাল আহমদ, ক্যাম্প-৫, ব্লক-বি-১, হামিমা বেগম (২০), পিতা-নুর আলম, ক্যাম্প-১৪, ব্লক-বি-৩।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া থেকে কয়েকজন রোহিঙ্গা নাগরিক কমলগঞ্জের ধলই সীমান্তবর্তী এলাকায় আসে। বর্ডার দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্য এই এলাকা ব্যবহার করে ভারতে পারি জমানোর ট্রানজিট রোড় হিসেবে আসে। শুক্রবার সকালে ১০টায় ৩ জন নারী সদস্য ধলই বিজিবি সদস্যদের হাতে আটক হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের এসআই মহাদেব বাচাড় সঙ্গীয় দল তাদের কমলগঞ্জ থানায় নিয়ে আসেন।
কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর সাথে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করলে জানান, আটককৃত ৩ নারী রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সীমান্তবর্তী ধলই এলাকা থেকে ৩ রোহিঙ্গা নারী আটক

প্রকাশের সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩