ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা

৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • / ২৬৯ বার পড়া হয়েছে
৬৮

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ রিয়াজ মিয়া(৫০) এবং রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১লা আগষ্ট) দিবাগত রাতে রাজনগর উপজেলাধীন দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন তথ্য অনুসারে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভূজবল এলাকার আটককৃত রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দু’জনকে আটক করা হয়। সেখানে তাদের হেফাজতে থাকা ৫ টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। মোঃ রিয়াজ মিয়া রাজনগর উপজেলার দক্ষিণ ভুজবল গ্ৰামের মৃত আঃ রশিদ, রাব্বি আহমেদ নাঈম রাজনগর উপজেলা দক্ষিণ ভুজবল গ্ৰামের বুলবুল আহমেদ এর ছেলে।
ডিবি’র ওসি মোঃ আশরাফুল ইসলামের সঙ্গে বুধবার সকালে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রতিদিনের পোস্টকে জানান, ”আটককৃত রিয়াজ মিয়া এবং রাব্বি আহমেদ নাইমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের মাধ্যমে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলা থেকে মাদক নির্মূলে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩