ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“একযুগ পর ফিরছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৮৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || একযুগ পর ফিরছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা|

দীর্ঘ এক যুগ পর ফের চালু হচ্ছে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে নেওয়া হবে বৃত্তি পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত সভায় বর্তমান নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি প্রদান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই বৃত্তি পরীক্ষা নিতে হবে, যা অনুষ্ঠিত হবে প্রতিটি উপজেলা সদরে।

বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের তথ্য আগামী ৬ ডিসেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঝরে পড়া রোধ, মেধার বিকাশে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী এবং পরের বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনী চালু করে সরকার। এই দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হতো। বৃত্তি পরীক্ষা চালু হলে তার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। বিদ্যালয়ের ১০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পাবে বলে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“একযুগ পর ফিরছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা”

প্রকাশের সময় : ০৪:০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২