ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত

গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মারুফ হাসান:
  • প্রকাশের সময় : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / ১৮ বার পড়া হয়েছে
২৫

সারাদেশের  ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ এর সভাপতিত্বে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ বলেন, সারাদেশের ন্যায় কালীগঞ্জেও হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী ১৯২টি কেন্দ্র ও ১টি পৌরসভা এবং ৭টি ইউনিয়নের স্কুল পর্যায়ে ৪৮টি কেন্দ্রে ৩১,০৬৬ জন শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুনমুন, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬