ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“কেন আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন, জানালেন রাজ”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ২৬৩ বার পড়া হয়েছে
৮৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || কেন আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন, জানালেন রাজ|

ঢালিউডের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। পরপর তার অভিনীত কয়েকটি সিনেমা ব্যবসা সফল হওয়াও নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে তিনি প্রতি ছবি বাবদ ৩০ লাখ টাকা পারিশ্রমিক চাচ্ছেন। ঢালিউডে এত পারিশ্রমিক শাকিব খান ছাড়া কেউ নেন না। এবার এ ‘আকাশছোঁয়া’ পারিশ্রমিকের বিষয়ে ব্যাখ্যা দিলেন রাজ।

গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন শরিফুল রাজ। তিনি বলেন, ‘একজন আর্টিস্ট কতদিন পর কত টাকা পারিশ্রমিক নেবে, এটা কে ঠিক করে দেবেন? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।’

বেশি পারিশ্রমিক চাওয়ায় ছবি হাতছাড়া হতে পারে কি না, সে বিষয়ে তিনি চিন্তিত নন বলে জানান।

রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবি দিয়ে ঢালিউডে পা রাখেন শরিফুল রাজ। এরপর ‘ন ডরাই’,‘পরাণ’ ও ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমায় অভিনয় করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“কেন আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকছেন, জানালেন রাজ”

প্রকাশের সময় : ০৪:০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২