ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“গুরুতর আহত হয়ে হাসপাতালে ফারিণ”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ২৭৪ বার পড়া হয়েছে
৭৫

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || গুরুতর আহত হয়ে হাসপাতালে ফারিণ|

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও অভিনয় করছেন সমান তালে। গতকাল রাতে রাজধানীর একটি শপিংমলে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানীর কুড়িলের একটি মার্কেটের চলন্ত সিঁড়িতে ফারিণ আহত হন। এ সময় তার বাবা সঙ্গে ছিলেন। মার্কেটের নিচতলা থেকে দোতলায় ওঠার সময় চলন্ত সিঁড়িতে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় সিঁড়ির একটি রড বের হয়ে ফারিণের পায়ে আঘাত করে।

আঘাতে তার পরনের প্যান্টও ছিঁড়ে যায়। রডটি তার পায়ের মাংসে ঢুকে গেলে প্রচুর রক্তক্ষরণ হয়। ফারিণের দুই পা এতে ভীষণ জখম হয়েছে। আহত হওয়ার পরপরই তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় ফারিণের অভিষেক হয়। মায়ের ইচ্ছাতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন।

একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। ওই বছর ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। তার অভিনীত নাটকের মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’ ও ‘সরি স্যার’ উল্লেখযোগ্য।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“গুরুতর আহত হয়ে হাসপাতালে ফারিণ”

প্রকাশের সময় : ০১:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২