ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“স্বর্ণের দামে রেকর্ড, ভরি ৮৭ হাজার টাকার বেশি”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৬৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || স্বর্ণের দামে রেকর্ড, ভরি ৮৭ হাজার টাকার বেশি|

এক লাফে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩৩ টাকা। এখন ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৭ হাজার ২৪৭ টাকা। দেশে স্বর্ণের দামে এটি রেকর্ড।

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে
এতদিন ভালো মানের স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ৮৪ হাজার ২১৪ টাকা।
এর আগে গত ১৮ নভেম্বর এক দফা বাড়ে স্বর্ণের দাম। প্রায় দুই সপ্তাহ পর আবারও দাম বাড়ল।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮০ হাজার ৩৬৫ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৬৮ হাজার ৯৩৪ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা।

এছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৬ হাজার ৬৮৭ টাকা।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন রূপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“স্বর্ণের দামে রেকর্ড, ভরি ৮৭ হাজার টাকার বেশি”

প্রকাশের সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২