ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ-বিএনপি”

রিপু
  • প্রকাশের সময় : ০১:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ২৪৩ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ-বিএনপি|

রাজধানীতে গণসমাবেশের জন্য নয়াপল্টনের ভেন্যু না দিলে পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানেও যাচ্ছে না বিএনপি। তবে তৃতীয় কোনো ভেন্যুতে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ হতে পারে।

সেই ভেন্যু খুঁজতে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও পুলিশের একজন কর্মকর্তা বৈঠক করবেন।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানায় বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত নয়াপল্টনের সমাবেশ করার বিষয়ে অনড়। পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যাব না। আমরা পুলিশকে আশ্বস্ত করেছি অন্য শহরে যেভাবে সমাবেশ হয়েছে, ঢাকাতেও একইভাবে সমাবেশ হবে। সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না। নেতাকর্মীদের গণগ্রেপ্তার না করার জন্য পুলিশকে বলা হয়েছে। ডিএমপি কমিশনার আমাদের গণগ্রেপ্তার না করার জন্য আশ্বস্ত করেছেন।’

এর আগে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ নদীর তীর ব্যতীত রাজধানীতে বিকল্প প্রস্তাব দিলে সেটা বিবেচনা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘যেকোনো স্থানে সমাবেশ করব—এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেখানে আগ বাড়িয়ে নাশকতা হবে বলে আমার সাংবিধানিক অধিকারকে আপনারা লংঘন করছেন, কেড়ে নিচ্ছেন। আমরা ঢাকা বিভাগীয় সমাবেশ করব সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ-বিএনপি”

প্রকাশের সময় : ০১:১৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২