ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“যুবদল সভাপতি টুকুসহ ৭ জন চারদিনের রিমান্ডে”

রিপু
  • প্রকাশের সময় : ০২:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • / ২৩৮ বার পড়া হয়েছে
৬২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || যুবদল সভাপতি টুকুসহ ৭ জন চারদিনের রিমান্ডে|

রাজধানীর পল্টন থানার মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুক, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সাতজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন-মোকলেস মিয়া, মোশাররফ হোসেন খোকন, জজ মিয়া, ফরিদ উদ্দিন মনা ও আব্দুল্লাহ।

এদিন দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন পল্টন থানার উপপরিদর্শক বিজন কুমার।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ মে পল্টন থানার এসআই মো. কামরুল হাসান বাদি হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় এজাহারে বলা হয়েছে, আসামিরা বেআইনি মিছিল বের করে দাঙ্গা-হাঙ্গামা, কাঠের মশাল, বাঁশের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় বের হয়। তারা সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও অবমাননাকর স্লোগান দেন। এ সময় ভাঙচুর ও পুলিশের ওপর আক্রমণ করে মিছিলকারীরা। এতে এক পুলিশ কনস্টেবল ও আনসার সদস্য আহত হয়।

এদিকে রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে শনিবার রাত ১১টার দিকে গাবতলীর পর্বত এলাকা থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৪জনকে আটক করা হয়। তাদেরকে প্রথমে দারুসসালাম থানায় নিয়ে রাখা হয়। বিএনপি এবং টুকুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলেও রাতে পুলিশ কিংবা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের কথা আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেননি।

খবর পেয়ে শনিবার রাত সাড়ে ১২টায় দারুসসালাম থানার সামনে হাজির হন টুকুর স্ত্রী সায়মা পারভীন সিমি। তিনি থানায় টুকুর ব্যবহৃত গাড়িটি দেখতে পান। তবে রাতে টুকুর সঙ্গে তাকে সাক্ষাত করতে দেওয়া হয়নি।

এ অবস্থায় রোববার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, রাজশাহীর সমাবেশ থেকে ফেরার পথে গাবতলী আমিনবাজার এলাকা থেকে ডিবি পুলিশ টুকু, নয়নসহ নেতাকর্মীদের তুলে নিয়ে যায়। তাদের কোথায় রাখা হয়েছে খোঁজ দিয়ে পরিবারের কাছে হাজির করার আহ্বান জানান তিনি।
এরপর এদিন দুপুরে সংবাদমাধ্যমকে টুকু ও নয়নের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“যুবদল সভাপতি টুকুসহ ৭ জন চারদিনের রিমান্ডে”

প্রকাশের সময় : ০২:২৯:২০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২