ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • / ৩৩৫ বার পড়া হয়েছে
৬৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি|

সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সোমবার আদালতের পেশকার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন হাজিরা দেন। রিজভীসহ তিনজন আদালতে হাজির হননি। এজন্য বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২৯ মার্চ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ১২ সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসেবে সিটি করপোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের ইস্কাটন হয়ে মাতুয়াইলের দিকে যাচ্ছিল। পথে কাকরাইলের বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২০০-২৫০ জন লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় গাড়িচালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৭ সালে ফখরুলসহ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও শফিকুল বারী বাবু।

চলতি বছরের ২ মার্চ রাজধানীর হাতিরঝিল থানার পৃথক দুই মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর বাড্ডা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

২৫ অক্টোবর রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ আদালত।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি”

প্রকাশের সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২