ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“মির্জা ফখরুলকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / ২৩৯ বার পড়া হয়েছে
৬৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || মির্জা ফখরুলকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের|

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেছেন, ফখরুলের জ্বালা। অন্তরে জ্বালা। বুকে বড় ব্যথা। কেন জানেন? পদ্মা সেতু শেখ হাসিনা করেই ফেললেন। ফখরুল সাহেব বাড়াবাড়ি, লাফালাফি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে। তারে জীবিত করার কী দরকার?

জনতাকে উদ্দেশ করে তিনি বলেন, ফখরুল তত্ত্বাবধায়ক নিয়ে চিন্তায় আছেন। লাভ হবে? কোনো লাভ হবে না। বিএনপিকে বিশ্বাস করবেন না। কক্সবাজারের মানুষ ভুল করবেন না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নয়াপল্টন মাঠে কেন অনুষ্ঠান করতে চাচ্ছে আমাদের কাছে পরিষ্কার। তারা আগুন নিয়ে রাস্তায় নামতে চায়। একটু আগে জানলাম পুলিশের ওপর নাকি আক্রমণ করেছে বিএনপি।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজার সাগরপাড় সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।

বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর মায়াবী স্মৃতিঘেরা ঝাউগাছ, সৈকতের কথা স্মরণ করেন ওবায়দুল কাদের। এরপর জানতে চান, ‘অনরা ক্যান আছন? ভালা আছন? (আপনারা কেমন আছেন? ভালো আছেন?)

তিনি আরও বলেন, কক্সবাজারের যে রূপান্তর তার রূপকার শেখ হাসিনা। বিশ্বায়নের রূপান্তর শেখ হাসিনা। যিনি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইতিহাস রচনা করেন। তিনি বেঁচে আছেন বলেই আমরা শান্তিতে আছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফুটবলের মাঠে খেলা হচ্ছে। রাজনীতির মাঠেও খেলা হবে। তৈরি আছেন তো? খেলা হবে ভোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“মির্জা ফখরুলকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের”

প্রকাশের সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২