ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

পলাশে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা পেল সংবর্ধনা

সাব্বির হোসেন | পলাশ, নরসিংদী
  • প্রকাশের সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / ৩২০ বার পড়া হয়েছে
৬৫

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে ৫ জয়িতা নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সম্মেলন কক্ষে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এই ৫ জন জয়িতা নির্বাচিত হন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন।

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে মোছাঃ হাসিনা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জায়েদা সামাদ নিগার, সফল জননী নারী হিসাবে সাহিদা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হিসাবে জোসনা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ফাতেমা বেগমক সংবর্ধনা দেয়া হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পলাশে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা পেল সংবর্ধনা

প্রকাশের সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২