ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“বিএনপির সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই”

রিপু
  • প্রকাশের সময় : ০৭:৩৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ২৯৬ বার পড়া হয়েছে
৭২

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই|

রাজধানীতের বিএনপির সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, মানুষ নির্বিঘ্নে সমাবেশে আসতে ও যেতে পারছে। কাউকে বাধা দেয়া হচ্ছে না, আটকও করা হচ্ছে না।

শনিবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, যেহেতু এটি একটি বৈধ সমাবেশ, তাই সমাবেশ শেষ করে বিএনপি চলে যেতে পারে। শান্তিপূর্ণ সমাবেশ হলে পুলিশ সহায়তা করবে। আর যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেছেন, সমাবেশকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে নগরজুড়ে মোতায়েন করা হয়েছে ৩২ হাজার সদস্য।

সকাল সাড়ে ১০টায় নয়াপল্টন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, গোলাপবাগে সমাবেশ শেষ করে স্বাভাবিকভাবে ফিরে যাবেন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু কেউ যদি কোনও নাশকতার চেষ্টা করে, সরকারি এবং জনগণের সম্পদের ভাংচুরের চেষ্টা করে তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাস্তায় সমাবেশ যাতে না হয় সেজন্য নয়াপল্টনের রাস্তা বন্ধ আছে। সময়মতো খুলে দেওয়া হবে।

ডিএমপির কর্মকর্তারা আজও সমাবেশের আশপাশের এলাকা পরিদর্শন করেছেন। তারা আশা করছেন, সমাবেশ শেষ করে সবাই শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাবেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির সমাবেশ ঘিরে যে আতঙ্ক ছিল, আজ তা নেই”

প্রকাশের সময় : ০৭:৩৩:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২