ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“বিএনপির সমাবেশ, রাজধানীতে সতর্ক অবস্থায় ৩২ হাজার পুলিশ”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ৩১৪ বার পড়া হয়েছে
৭৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশ, রাজধানীতে সতর্ক অবস্থায় ৩২ হাজার পুলিশ|

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও নগরবাসীর জান-মাল রক্ষায় ঢাকা শহরে পুলিশের ৩২ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিয়োজিত রয়েছে।

এখন পর্যন্ত রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, পুরো রাজধানীতে পুলিশের ৩২ হাজার সদস্যের ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। সকাল ১০টা ২০ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের আশঙ্কায় রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। তবে দুই-একটি বাস, ব্যক্তি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির সমাবেশ, রাজধানীতে সতর্ক অবস্থায় ৩২ হাজার পুলিশ”

প্রকাশের সময় : ০৫:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২