ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“সড়কে সতর্ক অবস্থানে পুলিশ”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:২০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ২৫৮ বার পড়া হয়েছে
৬৮

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সড়কে সতর্ক অবস্থানে পুলিশ|

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কয়েক দিন উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। সাধারণ মানুষের মনেও রয়েছে শঙ্কা। শনিবার সকাল থেকেই জনমানব শূন্য রাজধানীর প্রধান সড়কগুলো। তাই প্রতিটি সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সকালে রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম।

গণভবনের উল্টো পাশে আওরঙ্গজেব রোডের প্রবেশমুখে, রেসিডেনশিয়াল মডেল কলেজের পেছনের ফটকে, শিয়া মসজিদ মোড়ে, আসাদ অ্যাভিনিউর প্রবেশমুখে, ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। ফার্মগেট এলাকায় পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সড়কের পাশে চেয়ার পেতে অবস্থান নিতে দেখা গেছে।

এছাড়া সমাবেশস্থল গোলাপবাগ মাঠ ও এর আশপাশে বিপুলসংখ্যক সাদা পোশাক এবং ইউনিফর্মে পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিএনপির সমাস্থলের উপরে র‍্যাবের হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সড়কে সতর্ক অবস্থানে পুলিশ”

প্রকাশের সময় : ০৬:২০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২