ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“হৃদয়ের খুব কাছের একজন সম্পর্কে লিখতে চাই:সুবর্ণা মুস্তাফা”

রিপু
  • প্রকাশের সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭৩

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || হৃদয়ের খুব কাছের একজন সম্পর্কে লিখতে চাই:সুবর্ণা মুস্তাফা|

শোবিজের দর্শকনন্দিত তারকা সুবর্ণা মুস্তাফা। তার চোখে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন মৌ। তিনি মৌকে নিয়ে শনিবার একটি স্ট্যাটাস দিয়েছেন।

সুবর্ণা স্ট্যাটাসে মৌ লিখেছেন- কাউকে তার জন্মদিন বা বার্ষিকীতে শুভেচ্ছা জানানো একটি প্রথা চালু হয়েছে। এটি খুব ভালো। আজ আমি আমার ও অনেকের হৃদয়ের খুব কাছের একজন সম্পর্কে লিখতে চাই।

মৌয়ের প্রশংসা এভাবে শুরু করেছেন সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ আমাদের দেশের সুপার মডেল। আমি তাকে ছোটবেলা থেকেই চিনি। আমি তার ভেতরে এবং বাইরে এই সুন্দর এক ব্যক্তিত্ব বেড়ে উঠতে দেখেছি। তারপর বিয়ের পর তার জীবনে একটা পর্যায় আসে যখন সে তার সন্তান, স্বামী, সংসারের দিকে মনোযোগ দেয় এবং খুব আরামে নিজেকে ছেড়ে দেয়।

সুবর্ণা মুস্তাফা মৌয়ের ক্যারিয়ায় প্রসঙ্গে লিখেছেন- আমি নিশ্চিত যে তার মা তাকে সাবধানে থাকতে বলেছিলেন, আমিও তাই করেছি। আমি তাকে ক্রমাগত কাজ করতে, নাচতে, ডায়েট করতে বলেছিলাম…। তার সম্পর্কে আমি একটি দীর্ঘ গল্প সংক্ষিপ্ত করে বলতে চাই। তিনি যেভাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, এবং আজ তার দিকে তাকান। তাহলেই বুঝতে পারবেন আজ তিনি একজন সফল অভিনেত্রী। আমার কাছে তিনি আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নারী। তিনি যে পোশাকই পরেন তাতেই তিনি অনন্যা। যেমন- শাড়ি, বিপ্লব শাহার উদ্ভাবনী বিভিন্ন ড্রেস, যা-ই পরেন তাতে সে সবার নিঃশ্বাস কেড়ে নেয়। মুগ্ধ করে। প্রত্যেকটি পোশাকেই তাকে পরির মতো ও মায়াবী দেখায়।

মৌয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করে সুরর্ণা লেখেন, মৌ তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, তিনি শুধু নিজের রূপ দেখানোর জন্য সবার মাঝে নিজেকে তুলে ধরেননি। নিজেকে প্রকাশের মাধ্যমে তিনি তার প্রগাঢ় ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন। যা তার কাজের প্রতি সবার শ্রদ্ধা, ভালোবাসা ও গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। সেজন্য তিনি আলাদা হয়ে নিজেকে পরিচিত করতে পেরেছেন। কেউ শত চেষ্টা করলেও একজন সাদিয়া ইসলাম মৌ হতে পারে না।

মৌকে নিয়ে এই স্ট্যাটাস দেওয়ার পর শোবিজের অনেক তারকা এটি শেয়ার করেছেন। কেউ কেউ সুবর্ণার কথার সঙ্গে সহমত প্রকাশ করে মন্তব্য করেছেন। মৌও স্ট্যাটাসটি দেখে ভীষণ আনন্দিত ও আপ্লুত হয়েছেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“হৃদয়ের খুব কাছের একজন সম্পর্কে লিখতে চাই:সুবর্ণা মুস্তাফা”

প্রকাশের সময় : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২