ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“১৯টি কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি”

রিপু
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭০

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ১৯টি কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি|

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে ডাচদের বিদায় করে আসরটির সেমিফাইনালে উঠে গেলেন লিওনেল মেসিরা। তবে এই ম্যাচে নেতিবাচকভাবে আলোচনায় এসেছে রেফারিং। ম্যাচ শেষে রেফারি মাতেও লাহোজকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি।

স্প্যানিশ এই রেফারি গতকালের ম্যাচে ১৯টি কার্ড দেখান। এই ১৯টি কার্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও সাপোর্ট স্টাফ ওয়াল্টার স্যামুয়েল।

এ ম্যাচে লাল কার্ড দেখেছেন নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রাইস। ম্যাচের ১২৮ মিনিটে টাইব্রেকার চলাকালীন লাল কার্ড দেখেন তিনি। এদিন লিওনেল মেসিকেও কার্ড দেখান রেফারি। তিনি মোট ৪৮ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন।

ম্যাচ জেতার পর রেফারির প্রতি নিজের অসন্তোষ জানিয়ে মেসি বলেন, ‘আমার মনে হয় ফিফার এই রেফারিকে এ ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত নয়। কারণ তিনি এটার যোগ্যই না।’

মেসি বলেন, ‘অনেক আনন্দ, অনেক খুশি লাগছে। ম্যাচটা অতিরিক্ত সময় কিংবা পেনাল্টিতে যাওয়ারই কথা ছিল না। আমাদের ভুগতে হতো এরপর। কিন্তু আমরা বেরিয়ে এসেছি, যেটা দারুণ।’

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ক্ষুব্ধ স্প্যানিশ এই রেফারিতে। তিনি বলেছেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই জেদি। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“১৯টি কার্ড দেখানো রেফারিকে নিয়ে যা বললেন মেসি”

প্রকাশের সময় : ০৫:৪৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২