ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“এমপি হারুনের পদত্যাগের কী হবে”

রিপু
  • প্রকাশের সময় : ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / ২৮৫ বার পড়া হয়েছে
৭৯

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || এমপি হারুনের পদত্যাগের কী হবে|

সংসদের প্রতিনিধিত্ব ছাড়ল রাজপথের বিরোধী দল বিএনপি। এখন থেকে রাজপথের আন্দোলনেই মনোযোগী হবে দলটি।

রোববার বেলা ১১টার দিকে বিএনপির পাঁচ সংসদ সদস্য স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একজন অসুস্থ থাকায় এবং একজন দেশের বাইরে থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

পূর্ব ঘোষণা মোতাবেক আজ সশরীরে পদত্যাগপত্র দেন বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আবদুস সাত্তার সশরীরে উপস্থিত হতে পারেননি।

হারুন ইমেইলে আগেই পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ তার পক্ষে রুমিন পদত্যাগপত্রের হার্ডকপি জমা দেন।

স্পিকার ৫ জনের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শুন্য ঘোষণা করেছেন। বাকি দুজনের মধ্যে উকিল আবদুস সাত্তারের বিষয়ে তিনি বলেন, উনার সেই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমপি হারুনের পদত্যাগ নিয়েই বেশি আলোচিত হচ্ছে। তাহলে কী হারুনের প্রতিনিধিত্ব সংসদে থাকছে?

এ বিষয়ে স্পিকার সাংবাদিকদের বলেন, হারুন অর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না। তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে।

সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন, পদত্যাগপত্র সশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগপত্র নিয়ে এসেছেন তাঁদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুন অর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই–মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। তিনি জানান, সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসহ ৩৫০টি আসনের মধ্যে বিএনপির প্রতিনিধিত্ব ছিল সাতটিতে। আজ থেকে মাত্র দুটিতে তাদের প্রতিনিধিত্ব থাকল।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“এমপি হারুনের পদত্যাগের কী হবে”

প্রকাশের সময় : ১২:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২