ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলগঞ্জে ছুড়িকাঘাতে বৃদ্ধাকে হত্যা, ঘাতক আটক শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী

“বিএনপি প্রভুদের ইঙ্গিতে অপচেষ্টা চালাচ্ছে”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৮৪

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপি প্রভুদের ইঙ্গিতে অপচেষ্টা চালাচ্ছে|

জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তারা (বিএনপি) এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করেছে। জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে।

আজ বুধবার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বিজয়ের এক মাস আগেও তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বলেছে, পাকিস্তান এর চেয়ে ভালো ছিল। এত বড় ধৃষ্টতাপূর্ণ কথা তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বলে।

তিনি বলেন, জামায়াত স্বাধীনতাবিরোধী দল, তারা স্বাধীনতার সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তাই এদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপি প্রভুদের ইঙ্গিতে অপচেষ্টা চালাচ্ছে”

প্রকাশের সময় : ০৬:১৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২