ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরে নাসের রহমানের ডিও গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত শ্রীমঙ্গলে সাঁড়াশি অভিযানে ৫জন চিহ্নিত অপরাধী গ্রেপ্তার

ঘোড়াশালে মুড়ি ও সরিষার মিলকে অর্ধলক্ষ টাকা জরিমানা

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : ০৭:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / ৩২৩ বার পড়া হয়েছে
৫৯

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মুড়ির মিল ও একটি সরিষার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঘোড়াশাল বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

অভিযানে নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, মুড়ির প্যাকেটে মূল্য না লেখা, উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় লোকনাথ মুড়ির মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে বাজার মূল্য, উৎপাদন খরচ, বোতল খরচ এবং মুনাফার পরেও প্রতি ১২০ মিলি সরিষার তেলের বোতলে ১৫ টাকা বেশি দরে বিক্রি করায় লোকনাথ সরিষার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, ভোক্তা অধিকার আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশ মুড়ি তৈরি, বিভিন্ন অনিয়ম ও বেশি দরে সরিষার তেল বিক্রি করায় ঘোড়াশাল বাজারের লোকনাথ মুড়ির মিল ও লোকনাথ সরিষার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পলাশ উপজেলায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ঘোড়াশালে মুড়ি ও সরিষার মিলকে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩