ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০হাজার টাকা জরিমানা আত্মকর্মসংস্থানের লক্ষে কালীগঞ্জে ৬০ যুবক-যুবতীকে বিনামূল্য প্রশিক্ষণ প্রদান কুলাউড়ায় পরীক্ষা চলাকালীন ছাদে ধস, রক্ষা পেল শিক্ষার্থীরা ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু গাজীপুরের কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন খলিলপুর ও মনুমূখ ইউনিয়নে”ওপেন হাউজ ডে”অনুষ্ঠিত জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার চা শ্রমিকদের প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা ৪৬৬৮ জন শ্রমিককে সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার

কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ২৭৪ বার পড়া হয়েছে
৮৫

কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মইশাজুরী এলাকায় অনুপযোগী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. ছালেক আহমদ নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

বুধবার (৩রা ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাংবাদিকদের জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ (১) ধারায় মো. ছালেক আহমদকে দোষী সাব্যস্ত করে জরিমানা প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের পদক্ষেপে অবৈধ মাটি কাটার প্রবণতা কিছুটা হলেও কমবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় কৃষিজমি থেকে অ’বৈ’ধ’ভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জ’রি’মা’না

প্রকাশের সময় : ০৭:০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫