ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চার ফুট উচ্চতাতেই স্বপ্নজয়ের লড়াই আল-আমিনের নতুন দায়িত্বে শিবা শানু, পেলেন অতিরিক্ত সচিবের মর্যাদা শৈশবেই যৌন হয়রানির শিকার, এতদিন পর মুখ খুললেন অভিনেত্রী মাদরাসার থাপ্পড়কাণ্ড গড়াল হাইকোর্টে, রুমিকে আত্মসমর্পণের নির্দেশ কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঘোড়াশাল ফুটবল ক্লাব শিক্ষক ১১ জন, অথচ ১২ শিক্ষার্থীর কেউই দেয়নি পরীক্ষা! এমপি পুত্র সাদমান গ্রেপ্তার শ্রীমঙ্গলে দস্যুতার মামলার প্রধান ৩ আসামি গ্রেপ্তার স্বর্ন ও মোবাইল উদ্ধার কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, হামলার অভিযোগ চাচতো ভাইদের বিরুদ্ধে

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালকের প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / 1007 বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় রেজাউল ইসলাম (৩৫) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু আজিফ। নিহত রেজাউল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে যশোর থেকে আলমসাধুতে মুরগি নিয়ে ঝিনাইদহে দিকে আসছিলো রেজাউল ইসলাম। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোচিক সুগার মিলের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে আলমসাধুটি উল্টে চালক রেজাউল ইসলাম গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক গায়েন জানান, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করতে পারিনি তবে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধু চালকের প্রাণ গেল

প্রকাশের সময় : ০৮:৪৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪