ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন ৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু

আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় ট্রলি ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • / 327 বার পড়া হয়েছে

ছবি: প্রতিদিনের পোস্ট

ফরিদপুর জেলায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে কৃষি জমিতে পুকুর খনন ও ভূমির আকার পরিবর্তনের অভিযোগ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ভ্যেকু ও ট্রলি ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে।

সোমবার ২২ এপ্রিল সকাল ৯টায় উপজেলার বিদ্যাধর, ও কুলধর বাইশার ডাঙ্গায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিন পুলিশ সদস্য ও উপজেলা ভূমি সহকারীকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় লাইসেন্স ব্যতিত অবৈধ ট্রলি দিয়ে অনুমতি ব্যতীত কৃষি জমিতে মাটি খনন করার অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক) ও ১৫ ধারায় উপজেলার দাউদ হোসেনের পুত্র শামীম মোল্যা (৩২), মৃত মোবারেক শেখ এর পুত্র রবিউল ইসলাম (৪২) ও পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারীর মো: সামাদ শেখের পুত্র মো: জামাল শেখ (৩৫) কে ৫০ হাজার করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য গত ১৮ই এপ্রিল বিকেলে প্রেসক্লাব আলফাডাঙ্গার সাংবাদিকরা লাইভ করলে, আলফাডাঙ্গায় ৩ ও ২ ফসলি কৃষি জমিতে অনুমতি ব্যতীত পুকুর খনন করার প্রতিবাদে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও দেওয়ার পরেই উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক) ও ১৫ ধারায় তিন জনকে পৃথকভাবে মোট ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আলফাডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় ট্রলি ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ১১:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪