ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার!

কুলাউড়া পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ আটক-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 202 বার পড়া হয়েছে
কুলাউড়া পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ আটক-১
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া উপজেলা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে।
গত ৫ই আগস্ট দিবাগত রাতে উপজেলার রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
প্রাইভেটকারের মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব, এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে।
রবিবার (১০ই আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো: হেলাল মিয়া(৩৫) কে আটক করা হয়।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’
ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়া পুলিশের অভিযানে প্রাইভেটকারসহ আটক-১

প্রকাশের সময় : ০৮:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫