ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আবু সাঈদ চত্বরে স্মৃতিচিহ্ন সরানোর অভিযোগ, ভাইয়ের ক্ষোভ

মোঃ শফিকুজ্জামান সোহেল
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 18 বার পড়া হয়েছে

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম স্মরণীয় প্রতীক শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। রংপুরের শহীদ আবু সাঈদ চত্বরে তাঁর দুই হাত প্রসারিত করা স্মৃতিসংবলিত ব্যানার সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
‎
‎শুক্রবার (৩ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন আবু হোসেন। পোস্টের সঙ্গে দুটি ছবিও প্রকাশ করেন তিনি।
‎
‎ফেসবুক পোস্টে আবু হোসেন লেখেন, ‘এভাবেই চলছে জুলাই শহীদদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার কাজ। তা আবার শহীদ আবু সাঈদ চত্বরে আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে।’
‎
‎তিনি আরো লেখেন, ‘জুলাইয়ের প্রথম শহীদের স্মৃতিচিহ্ন যদি এভাবে মুছে ফেলা হয়, তাহলে অন্য শহীদদের স্মৃতিচিহ্নের কী অবস্থা, আল্লাহই ভালো জানেন। স্ট্যান্ডটি কারও ব্যক্তিমালিকানাধীন হতে পারে, তবে সরকারি জায়গার ওপর স্থাপিত।’
‎
‎পোস্টে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনের দৃষ্টি আকর্ষণ করে শহীদ আবু সাঈদ চত্বরে আবু সাঈদের দুই হাত প্রসারিত করা স্মৃতিসংবলিত ব্যানারটি পুনঃস্থাপনের দাবি জানান তাঁর ভাই।
‎
‎এদিকে, স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগে ক্ষোভ জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের দাবি, শহীদ আবু সাঈদ ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর স্মৃতির সঙ্গে জড়িত কোনো স্থাপনা বা স্মৃতিচিহ্ন অপসারণ কিংবা পরিবর্তনের আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
‎
‎শিক্ষার্থীরা দ্রুত ঘটনাটি খতিয়ে দেখে শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন যথাযথভাবে পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন।
‎

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

আবু সাঈদ চত্বরে স্মৃতিচিহ্ন সরানোর অভিযোগ, ভাইয়ের ক্ষোভ

প্রকাশের সময় : ০৩:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬