ঢাকা
,
শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যোগদানের সাত দিনের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপার প্রত্যাহার
চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে জাপানি মিষ্টি আলু ওকিনাওয়া
নিখোঁজের তিনদিন পর মিললো লাশ
মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর
কালীগঞ্জের জামালপুরে ১০১১ হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ
গৃহবধূর ঝুলন্ত মরদেহ,পাশে চিরকুট
হাওরে মাছ ধরতে গিয়ে মাহমুদের মরদেহ
ধর্ষণের অভিযুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় নারী সহ আটক ৫
কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদা দাবি , ফেসবুকে ভিডিও ভাইরাল
যোগদানের সাত দিনের মধ্যে মৌলভীবাজার পুলিশ সুপার প্রত্যাহার
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৯:৫৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
যোগদানের মাত্র সাতদিনের মাথায় মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৫ই মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়।
আদেশে বলা হয়, মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামী ১৬ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।
আদেশে প্রত্যাহারের কোন কারণ উল্লেখ করা হয়নি।
সম্প্রতি অভিযোগ ওঠে ‘আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম।’ এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।
ট্যাগস :





















