ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রের ‘ফাঁদে’ পড়ে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, জানাজানি হতেই… যুবককে অপহরণ করে ভিডিও ধারণ, পরিবারের কাছে লাখ টাকা দাবি; গ্রেপ্তার ৩ কিশোরীর কোমরে শিকল বেঁধে প্রকাশ্যে নির্যাতন, সিলেটে আটক ৩ নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! নবীনগরে ছাত্রকে পেটানোয় শিক্ষক থানায় ছাত্রদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী: দেশের জন্য কাজ করুন, লেখাপড়া বাদ দিয়ে নয় নারীদের নির্যাতন করে বীরত্ব দেখানো যায় না, তারা কাপুরুষ’: রিজভী পুরোনো দিনের ছবি বানিয়ে তাক লাগাতে চান? ব্যবহার করুন এই ১০ নির্দেশনা প্রেমের কথা বলে ডেকে নিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ রাতের আঁধারে দুই বিঘা জমির কলাগাছ কেটে ফেলল প্রতিপক্ষ!

রুম মিলছে না হোটেলে, তবুও তাঁবু টানিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছেন পর্যটকরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 1297 বার পড়া হয়েছে

প্রতিদিনের পোস্ট, ঢাকা: অক্টোবরের শুরু থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকরা ভিড় করেন কাঞ্চনজঙ্ঘা দেখতে। ছুটির দিনে পর্যটকদের সংখ্যা বাড়ে। তবে এখানে অনেক পর্যটক হোটেল রুম পান না।

আর এই হতাশা নিয়েই তাবু টেনে রাত কাটায় তারা। শনিবার (২৯ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা জানান, হোটেলে কক্ষ না পাওয়ায় আম-লিচু বাগানে তাবু টানিয়ে রাত কাটাতে হচ্ছে। তবে এসব পর্যটকরা আবাসিক সংকটে হতাশা ব্যক্ত করেছেন।

ঢাকা থেকে আসা পর্যটক সালমান শামীম বলেন, খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়— ফেসবুকে খবর শুনে তেঁতুলিয়ায় ছুটে এসেছি। এসে ভালো লাগছে। আনন্দ পেয়েছি। কিন্তু এখানে থাকার জায়গার খুবই সংকট। হোটেল কক্ষের ভাড়াও খুব বেশি। আবাসিক হোটেল বাড়ালে ভালো হতো। আগামীতে এ অঞ্চল পর্যটনে আরও সমৃদ্ধ হবে।

স্থানীয় পর্যটক সেবা প্রতিষ্ঠানগুলো সাথে কথা হলে তারা জানায়, প্রচুর পরিমাণে পর্যটক আসছে। যদিও আমাদের এখানে এখনো আবাসন সংকট রয়েছে। তবে করোনার দুই বছরে মধ্যে বেশ কয়েকটি উন্নতমানের আবাসিক হোটেল গড়ে উঠেছে। তবে পর্যটকের তুলনায় অপ্রতুল। পর্যটকরা যোগাযোগ করছেন, আমরা চেষ্টা করছি তাদের সেবা দিতে।

এ বিষয়ে আবাসিক হোটেল মালিকদের সাথে কথা হলে তারা জানান, ট্যুরিস্টরা হোটেল বুকিং দিয়ে রাখছেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে প্রচুর সমাগম হয়ে থাকে। যার কারণে কেউ কেউ বুকিং দিতে পারছেন না। তাদের অপেক্ষা করতে হচ্ছে। যারা হোটেল বুকিং ছাড়া আসছেন, তাদেরকে রাত্রিযাপনে অসুবিধায় পড়তে হচ্ছে। এতে পর্যটকরা নিরাপত্তা ঝুঁকি পড়ে।

পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এ সময়টা পঞ্চগড়ে পর্যটনের সময়। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা দেখতে প্রচুর পর্যটকের সমাগম ঘটছে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছি। পর্যটন স্পটগুলোতে আমাদের টহল জোরদার করেছি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। সারা/প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রুম মিলছে না হোটেলে, তবুও তাঁবু টানিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছেন পর্যটকরা

প্রকাশের সময় : ০৬:০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২