ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের উৎসবে সেরার পুরস্কার পেল বাংলাদেশের ‘আলী’ চলতি অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন, জানাল সরকার নোয়াখালী বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫, ঘুমাতে দিত না’ অভিযোগ, ১৪ দিনের সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করলেন মা! গ্যালাক্সি এস-২৭-এ কী থাকছে? ক্যামেরা, ব্যাটারি ও দাম নিয়ে চমকপ্রদ তথ্য গ্রাফিতির রঙে রাঙানো নিত্যদিনের জীবন পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন জলকেলিতে মেতেছেন পরীমণি, নজর আটকাল কানের ফুলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সমাজ মানেনি সম্পর্ক অবশেষে এক গাছেই মিললো প্রেমিক-প্রেমিকার নিথর দেহ

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন, জানাল সরকার

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 7 বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মোট পাঁচ নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করা হবে।’

মীর শাহে আলম বলেন, ‘গত ২০ বছরে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ভঙ্গুর অর্থনীতির সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তবে, এর মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়নের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার সৌন্দর্যবর্ধনেও কাজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।’

আমিনবাজার ও আশুলিয়া পৌরসভা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চলতি অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন, জানাল সরকার

প্রকাশের সময় : ০৪:১৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬