ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের উৎসবে সেরার পুরস্কার পেল বাংলাদেশের ‘আলী’ চলতি অর্থবছরেই ৫ স্থানীয় নির্বাচন, জানাল সরকার নোয়াখালী বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫, ঘুমাতে দিত না’ অভিযোগ, ১৪ দিনের সন্তানকে পানির ড্রামে ফেলে হত্যা করলেন মা! গ্যালাক্সি এস-২৭-এ কী থাকছে? ক্যামেরা, ব্যাটারি ও দাম নিয়ে চমকপ্রদ তথ্য গ্রাফিতির রঙে রাঙানো নিত্যদিনের জীবন পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যা, ছেলের যাবজ্জীবন জলকেলিতে মেতেছেন পরীমণি, নজর আটকাল কানের ফুলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সমাজ মানেনি সম্পর্ক অবশেষে এক গাছেই মিললো প্রেমিক-প্রেমিকার নিথর দেহ

ভারতের উৎসবে সেরার পুরস্কার পেল বাংলাদেশের ‘আলী’

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 2 বার পড়া হয়েছে

এবার ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন। তিনি লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’।”

একই সঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য হরিশ মাল্যা, রজত গোস্বামী ও সেন্থিল কুমারসহ পুরো ‘আলী’ টিম এবং সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তানভীর হোসেনের দেওয়া সেই পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের আলী নামে এক কিশোর, যে লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীত জগতে নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই চলচ্চিত্রে আলী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন আল-আমিন।

এর আগে, ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করেছিল চলচ্চিত্রটি। এবার এশিয়ার এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ভারতের উৎসবে সেরার পুরস্কার পেল বাংলাদেশের ‘আলী’

প্রকাশের সময় : ০৪:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬