ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঁশের সাঁকোই ৩০ গ্রামের একমাত্র ভরসা বিদেশি কর্মী নিয়োগে মালয়েশিয়ায় অনলাইন আবেদন শুরু নোয়াখালীর বসুরহাট পৌর ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ, বাতিলের দাবিতে মিছিল চাকরির প্রলোভনে ডেকে নিয়ে হত্যা, টঙ্গীতে উদ্ধার বন্ধুর মরদেহ পেছাল ২০২৭ সালের এসএসসি, পরীক্ষা শুরু ১৪ মার্চ জামায়াতের মতো এনসিপিও বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেছে’ গাজীপুরে বিয়ের চার মাস না যেতেই অস্ত্রের মুখে নববধূকে ধর্ষণ, আদালতে মামলা জাফলং যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত মেয়ে; মা গুরুতর আহত ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান ঘিরে আয়োজন, কাল উদ্বোধন রাষ্ট্রপতির প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

হিমেল আহাম্মেদ, নোয়াখালী জেলা প্রতিনিধি

  • প্রকাশের সময় : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 20 বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশ পরা অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন স্থানীয় শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মোহাম্মদ নাজিম উদ্দিন (১৮)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাত লেগেছে।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পরা ১০ থেকে ১২ জন অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কে আসে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করলে সড়কে চলাচলকারী শিক্ষক রাজিবুজ্জামান এবং দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।

রাজিবুজ্জামানের শ্যালক মো. সুমন জানান, তাঁর পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে। বর্তমানে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাঁর দোকানের সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তাঁদের সবাই মুখোশ পরা ছিল। পরে এলোপাতাড়ি গুলি করতে করতে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাত একটার দিকে বেগমগঞ্জ উপজেলা থেকে ছররা গুলিতে আহত সাকিব ও নাজিম হাসপাতালে আসেন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হয়েছেন বলে তারা তথ্য পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আহত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নেওয়া হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ০৫:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬