ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

“৪২ টাকায় চাল, ২৮ টাকায় ধান কিনবে সরকার”

রিপু
  • প্রকাশের সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / ৪৯৬ বার পড়া হয়েছে
১১৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ৪২ টাকায় চাল, ২৮ টাকায় ধান কিনবে সরকার|

আসন্ন আমন মৌসুমে পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি চাল ৪২ টাকায় ও প্রতি কেজি ধান ২৮ টাকা দরে কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা এ কথা জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, আগামী ১০ নভেম্বর থেকে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কর্মসূচি শুরু হবে। এ বছর পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকায় কেনা হবে।
ধান-চালের দাম নির্ধারণে কৃষকের স্বার্থ দেখা হয়েছে কি না- জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘তিন-চার বছর ধরে মধ্যসত্ত্বভোগীদের মাধ্যমে কোনো ধান কেনা হচ্ছে না। যেমন আমরা অ্যাপের মাধ্যমে কৃষকদের থেকে ধান ক্রয় করি, আবার কৃষকের তালিকা ধরে লটারির মাধ্যমে সংগ্রহ করি। টাকাও সরাসরি তাদের ব্যাংক হিসাবে চলে যায়। এখানে মধ্যসত্ত্বভোগীদের কোনো সুযোগ নেই।’

সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“৪২ টাকায় চাল, ২৮ টাকায় ধান কিনবে সরকার”

প্রকাশের সময় : ১২:৩৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২