কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের প্রাণ গেল
- প্রকাশের সময় : ১২:৫৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
- / 246 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ই মে) দুপুর ১:০০ টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের মোড় ভাদার্ত্তী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত নির্মাণ শ্রমিকের নাম আব্দুল হামিদ (৩৪)। সে উপজেলাধীন পানজোড়া এলাকার হাশেম মিঞার ছেলে ।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলাদীন আড়িখোলার দিকে সিমেন্ট বোঝায় করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। এর বিপরীত দিক থেকে ঘোড়াশালের দিকে একটি মোটরসাইকেল যাচ্ছিল। কালীগঞ্জ বাইপাস সড়কের মোড় ভাদার্ত্তী এলাকায় এসে লরি এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আব্দুল হামিদের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের চালক এবং অপর আরোহী আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে । তার লাশ উদ্ধার করা হয়েছে । এছাড়া মোটরসাইকেল ও লরি জব্দ করে লরি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে




























