ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 456 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ|

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় সুরভি আকন্দ প্রীতির হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ।

মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বড় জয়ে হ্যাটট্রিক করেন সুরভি। জোড়া গোল করেন উমেহ্লা মারমা। একটি করে গোল করেন থুইনু মারমা, জয়নব বিবি রিতা, কানন রানী।

এদিন খেলার সপ্তম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। নুসরাত জাহান মিতুর পাস ধরে প্রায় মাঝমাঠ থেকে একাই বাঁ-দিক দিয়ে আক্রমণে উঠে নিখুঁত শটে গোলরক্ষকের পাশ দিয়ে জাল খুঁজে নেন উমেহ্লা।

২২তম মিনিটে তৃষ্ণা রানীর বুদ্ধিদ্বীপ্ত ছোট থ্রু পাস ধরে গোলরক্ষককে অনায়াসে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা।

২৬ মিনিটে জয়নবের দুর্দান্ত গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ। প্রায় ৩৫ গজ দূর থেকে এই ডিফেন্ডারের শট লাফিয়ে ওঠা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন কানন রানী। ৬৮তম মিনিটে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা সুরভি বাঁ-দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে স্কোরলাইন ৫-০ করেন। একটু পর বক্সের জটলার ভেতর থেকে গোল করেন বদলি খেলোয়াড় উমেহ্লা। অতিরিক্ত সময়ে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সুরভি।

‍বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ”

প্রকাশের সময় : ০৪:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২