কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৮:১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 1 বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার জামালপুর বাজারে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।
এ সময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় সাংবাদিকরা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মান, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন। এসব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরার চেষ্টা করেন অ্যাসোসিয়েশনের নেতারা।
সভায় সাংবাদিক ও ক্লিনিক-ডায়াগনস্টিক মালিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।













