ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • / ৪৭২ বার পড়া হয়েছে
১২৩

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি || নবীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারকুল গ্রামের বেলাল আহমদ (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে শেরপুর বাজার থেকে বেলালকে গ্রেফতার করা হয়। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের কাছ থেকে কর্জ হিসেবে ৫৫ লাখ টাকা নেন একই গ্রামের আনসার মিয়ার ছেলে ও এম এস জারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বেলাল আহমদ।

২০১৮ সালের ২৬ আগস্ট টাকা পরিশোধের জন্য বেলাল গিয়াস উদ্দিনকে চেক প্রদান করেন। ওই বছরের ১১ সেপ্টেম্বর চেকটি ব্যাংকে নিয়ে গেলে একাউন্ট ক্লোজ মর্মে চেকটি ডিজঅনার হয়। এরপর টাকা পেতে বেলাল আহমদকে আইনি নোটিশ পাঠান গিয়াস উদ্দিন। তবে তাতেও সারা মেলেনি বেলালের। পরে গিয়াস উদ্দিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে।

২০২০ সালের ২০ জানুয়ারি সিলেটের যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বেলাল আহমদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ লাখ টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন। এরপর থেকে পলাতক ছিল বেলাল। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই গৌতমের নেতৃত্বে একদল পুলিশ সীমান্তবর্তী শেরপুর বাজারে অভিযান চালিয়ে বেলাল আহমদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২