ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, কারাগারে দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান তাজমিনের সঙ্গে কক্সবাজারের হোটেলে ‘স্ত্রী’ পরিচয়ে ছিলেন রিয়াজ রাজুর ডাকে কক্সবাজারে গিয়েছিল স্কুলছাত্রী তাজমিন নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণ, পরে হত্যা বান্ধবী ভালো নয়’, সন্দেহে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি মা! আমতলী চৌরাস্তার দখল হওয়া ট্রাফিক পুলিশ বক্স ১৭ বছরেও উদ্ধার হয়নি, ঝুঁকিতে জনগন গংগাচড়ায় বড় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী ‎ ধামইরহাটে নজরুল বর্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 207 বার পড়া হয়েছে

Screenshot

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক (মাসুম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

প্রধান আলোচক ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।

বিশেষ অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মো. মাহবুবুর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এবং নবীনগর উপজেলা বিএনপির সদস্য জিয়াউর রহমান মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন। আবেগঘন পরিবেশে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের যোগ্য, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই নিউজটি শেয়ার করুন

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৪:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬