ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জে বসত বাড়িতে হামলা, ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাল বিতরণ জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও র‌্যালি  কালীগঞ্জে চালক ও যাত্রী ছদ্মবেশী ছিনতাইকারী আটক, উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল ফোন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে স্টাফদের ওপর হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, গলায় ও মুখে অস্ত্রের আঘাতের চিহ্ন
জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

নবীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে
১৮

আসন্ন নবীনগর উপজেলার ৮নং বিটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও শিক্ষানুরাগী আতিকুর রহমান শিশুকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সমর্থনের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন বলে স্থানীয়দের অভিমত।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে অবস্থান করেও আতিকুর রহমান শিশু সবসময় নিজ এলাকার মানুষের সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করেছেন। করোনা মহামারির সময় একাধিকবার খাদ্য সহায়তা বিতরণ, প্রতিবছর ঈদ ও শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা এবং রাস্তাঘাট ও কবরস্থানের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

টিয়ারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম উল্লাহ হিমন ও মোহাম্মদ আক্কাস মিয়াসহ একাধিক ভোটার জানান, আতিকুর রহমান শিশু একজন সৎ, শান্তিপ্রিয় ও মানবিক মানুষ। তারা মনে করেন, তিনি নির্বাচিত হলে বিটঘর ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

নির্বাচন ও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আতিকুর রহমান শিশু বলেন, “আমি অতীতের কোনো জনপ্রতিনিধির সমালোচনা করতে চাই না। বরং বিটঘর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নাগরিক সুবিধার উন্নয়নের মাধ্যমে এটিকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।”

টিয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আতিকুর রহমান শিশু আরও বলেন, “অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ গঠনে উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি জানান, বর্তমানে কোনো জনপ্রতিনিধির দায়িত্বে না থাকলেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা এবং নিজস্ব অর্থায়নে গলাকাটা-ভাতুরিয়া সড়কের সংস্কার ও বিভিন্ন কবরস্থানের উন্নয়নকাজ বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলের দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করে তিনি বলেন, “মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে বিটঘর ইউনিয়নের সার্বিক ও টেকসই উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো।”

উল্লেখ থাকে যে,আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগামী অগাস্ট মাসে ঘোষণা ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে নির্বাচন হওয়ার সম্ভাবনার কথা সরকারের তরফ থেকে গুঞ্জন রয়েছে।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

জনসমর্থনের জোয়ারে ভাসছেন আতিকুর রহমান শিশু, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

প্রকাশের সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬