ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

আবারও সাকিবের বিশ্বরেকর্ড

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:৩৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • / 429 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || আবারও সাকিবের বিশ্বরেকর্ড।

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছিলেন কিউই পেসার টিম সাউদি। সেদিন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম স্থান নিয়েছিলেন।

১২৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাউদি বনে গিয়েছিলেন সর্বোচ্চ উইকেটের মালিক। আজ অ্যাডিলেডে ভারতের বিপক্ষে দুই উইকেট সংগ্রহ করে যৌথভাবে সাউদির পাশে নাম লেখালেন সাকিব। নির্ধারিত ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

আজকের ম্যাচের আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ১২৫। মারমুখী ভঙ্গিতে খেলতে থাকা ওপেনারে কেএল রাহুলকে ফিরিয়েছেন সাকিব। অর্ধশত করার পরপরই রাহুল সাজঘরে ফেরেন। সূর্যকুমার যাদবকে আউট করে সাকিব নিজের আগের রেকর্ডের সঙ্গী হন। কিউই বোলার সাউদির সঙ্গে অবস্থান করছেন এখন।

সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নেন সাউদি, যাতে সাকিব আবারও আজ ভাগ বসিয়েছেন।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার

সাকিব আল হাসান- ১২৭
টিম সাউদি- ১২৭
রশিদ খান- ১২১
লাসিথ মালিঙ্গা- ১০৭
ইশ সোধি- ১০৭

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আবারও সাকিবের বিশ্বরেকর্ড

প্রকাশের সময় : ০৯:৩৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২