ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও ফেসবুকে এসিল্যান্ডের অভিযোগ, নিজের মৃত্যুর জন্য দায়ী করলেন ইউএনওকে বারান্দার বাগানেই মাসে ২ লাখ টাকা আয় তানজিলার! একের পর এক অঘটন, আর আমরা বসে থাকব?’—জামায়াত আমিরের হুঁশিয়ারি নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ গর্ভবতী বোনকে হাসপাতালে রেখে গেল স্বজনরা পথেই মৃত সন্তান প্রসব বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী কালীগঞ্জে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার ৩ কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা কালীগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

“সয়াবিন তেলের দাম বাড়তে পারে লিটারে ১৫ টাকা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 480 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || সয়াবিন তেলের দাম বাড়তে পারে লিটারে ১৫ টাকা|

দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানোর মাত্র এক মাসের ব্যাবধানে আবারও তেলের দাম বাড়াতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা। এ দফায় লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। গত বুধবার (২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে দাম বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সংশ্নিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার দাম বাড়ানোর প্রস্তাবে সংগঠনটি বলেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক অবমূল্যায়ণের বিষয়ে অ্যাসোসিয়েশনের সদস্যগুলো ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমায় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেই হিসেবে বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৫ লিটারের বোতল ৮৮০ টাকায় বিক্রি হচ্ছে। লিটারে ১৫ টাকা বাড়ানো হলে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ১৯৩ টাকা, খোলা সয়াবিন তেল ১৭৩ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকায় দাঁড়াবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ বিষয়ে জানান, ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই মুহূর্তে তবে দাম বাড়ানো উচিত হবে কি না, বাড়ালেও কতটুকু বাড়ানো যেতে পারে সেই ব্যাপারে পর্যালোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এদিকে শিগগিরই সয়াবিন তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে ট্যারিফ কমিশন সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“সয়াবিন তেলের দাম বাড়তে পারে লিটারে ১৫ টাকা”

প্রকাশের সময় : ০৩:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২