ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 6 বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদায় রাস্তার কাজ তদারকিতে নিয়োজিত এলজিইডির উপসহকারী প্রকৌশলীকে টাকার ব্যাগসহ আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকেলে বোদা উপজেলার সাকোয়া গিদালপাড়া এলাকায় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।স্থানীয়রা জানান, বোদা উপজেলার সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা রাস্তার কাজের মান নিয়ে অভিযোগ রয়েছে। প্রকল্প তদারকির দ্বায়িত্ব পালন করেছেন বোদা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম। বৃহস্পতিবার বিকেলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাসী কাগজপত্র দেখতে চাইলে তিনি দ্রুত কর্মস্থল ত্যাগের চেষ্টা করেন। এসময় তাকে আটকে ব্যাগ তল্লাশি কথা বললে তিনি রাজি হননি। এ নিয়ে অভিযুক্ত প্রকৌশলীর সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ এক লাখ টাকা উদ্ধার করে। এছাড়া তার পকেট থেকে আরও পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায়। পরে তাকে থানা হেফাজতে নেয় পুলিশ।তবে অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী নূর ই আকরাম জানান, টাকাগুলো তার ব্যাক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন।বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, দ্বায়িত্ব পালনকালে সঙ্গে এতগুলো নগদ টাকা পরিবহনের সুযোগ নেই। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাকে পুলিশের হেফাজতে থানায় রাখা হয়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

বোদায় টাকার ব্যাগসহ আটক এলজিইডির প্রকৌশলী

প্রকাশের সময় : ০৬:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬