“স্বামাশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামকে সংবর্ধনা”
- প্রকাশের সময় : ০৪:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ৪৯৬ বার পড়া হয়েছে
কামাল উদ্দিন সরকার বাদল, প্রতিদিনের পোস্ট || স্বামাশিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামকে সংবর্ধনা|
গত (২ নভেম্বর) বুধবার বিকালে নরসিংদীর পাঁচদোনা স্যার কে,জি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বামাশিপ এর নব-নির্বাচিত সভাপতি ও মনোহরদী উপজেলার লাখপুর কে,ইউ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো.নজরুল ইসলামকে নিজ জেলা নরসিংদী স্বামাশিপের পক্ষ থেকে ফুুুললে শুভেচ্ছাসহ প্রাণঢালা সংবর্ধনা দেওয়া হয়।
নরসিংদী জেলা স্বামাশিপ এর সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা কাজী শেখ মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক নেতা ও স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন স্বামাশিপ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ তেলাওয়াত হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাঁচদোনা স্যার কে,জি গোপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ,মনোহরদী উপজেলা স্বামাশিপ সভাপতি অধ্যক্ষ মাওলানা বাকিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা
আসাদুজ্জামান কামাল, রায়পুরা উপজেলা স্বামাশিপ সভাপতি অধ্যক্ষ এবিএম গাজীউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা কাদির, নরসিংদী জেলা স্বামাশিপ এর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা এখলাছ উদ্দিন,অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, স্বামাশিপ এর নরসিংদী সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ, শিবপুর উপজেলা, সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রব,
পলাশ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মুনির হোসেন, বেলাব উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দীন প্রধান প্রমুখ। এছাড়াও নরসিংদী জেলার প্রায় সকল মাদ্রাসা থেকে শত শত শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল – কলেজ ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ শতস্ফুর্তভাবে সংবর্ধনা সভায় অংশ গ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে, শিক্ষকদের দাবি আদায়ে বিশেষ করে শিক্ষাব্যবস্থা জাতীয় করনের লক্ষে আগামী মার্চ মাসে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মেলন বাস্তবায়নের জন্য সংগঠনকে আরও শক্তিশালী করার আহবান জানান।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট






















