ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“আগে ৫০ টাকা ইনকাম করতে ঘাম ঝরত, এখন ১০ মিনিটে ৫ লাখ আয়: সুমন”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 617 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আগে ৫০ টাকা ইনকাম করতে ঘাম ঝরত, এখন ১০ মিনিটে ৫ লাখ আয়: সুমন|

আগে ৫০ টাকা আয় করতে ঘাম ঝরাতে হলেও এখন কোনো কোনো মামলায় ১০ মিনিটেই ৫ লাখ টাকা আয় করতে পারেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা এক ভিডিওতে একথা বলেন আলোচিত এই আইনজীবী।
ব্যারিস্টার সুমন বলেন, যখন ঢাকায় আসি তখন শুরুতে দিনে ৫০ টাকা ইনকাম করতে আমার ঘাম ঝরত। আর এখন মাত্র দশ মিনিট সময় শুনানি করলে কোনো কোনো মামলায় ৫ লাখ টাকা ইনকাম করতে পারি।

তিনি বলেন, ‘গত পরশুদিন আমি এক মামলায় ৫ লাখ টাকা ইনকাম করেছি। আমার মনে হয়েছে এই ঢাকা শহরে আমি যখন প্রথম আসছিলাম ৫০ টাকা ইনকাম করা আমার জন্য কঠিন হয়েছে, ঘাম ঝরেছে। আইনজীবী হিসেবে যে সিনিয়রের আন্ডারে আমি আর ভাবী (শাকিল হাসানের স্ত্রী) কাজ করতাম সেই সিনিয়র আমাকে মাত্র ৫০ টাকা দিতেন।

ভাবীরে সম্মানের কারণে দিতেন না। মনে করতেন শাকিল ভাইয়ের বৌকে ৫০ টাকা কেমনে দেই। আজ আমার এমন পরিবেশ তৈরি হয়েছে আমি একটি মামলায় দশ মিনিট শুনানি করলে ৫ লাখ টাকা ফি পাই। ৫ লাখ হইলেই তাড়াতাড়ি ৩ লাখ টাকা নিয়ে আমার এলাকায় ব্রিজ বানিয়ে দেই।’

ভিডিওতে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারলে গৌরিপুরের জন্য কাজ করার কথা জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমাকে হবিগঞ্জ থেকে এমপি পদে নির্বাচন করতে মাননীয় নেত্রী (শেখ হাসিনা) যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি কথা দিয়ে গেলাম ময়মনসিংহের গৌরীপুরের জন্য কাজ করব।’

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, ‘আমি যা কথা দেই তা করি। আমার উচ্চতা ৫ ফিট ৮ ইঞ্চি হলেও ‍আমার কলিজাটা অনেক বড়। আমি বলব জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। ময়মনসিংহের জন্য একজন লোককে ধরা হলে সে বিবেচনায় থাকতেন প্রয়াত শাকিল ভাই (প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব)। জন্ম যে জায়গাতেই হোক আমাকে দেখেন আমি চেষ্টা করে যাচ্ছি।’

সবার উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, খবর নিয়ে দেইখেন আমার এলাকায় আমি ৩৯টি ব্রিজের কাজ শেষ করে ৪০তম ব্রিজের কাজ শুরু করেছি। আজকে ভাবী যে আদরটা করে দিয়েছেন তাতে আমি মুগ্ধ। এখানে সেক্রেটারি সাহেব আছেন, ইউএনও সাহেব আছেন তারাও আমার এলাকায় যেতে পারেন। আপনারা ময়মনসিংহের মানুষ আমার হবিগঞ্জ এলাকায় গেলে আমি কথা দিলাম জিম্মাদার হিসেবে আমার বাসায় একরাত থাকতে পারবেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আগে ৫০ টাকা ইনকাম করতে ঘাম ঝরত, এখন ১০ মিনিটে ৫ লাখ আয়: সুমন”

প্রকাশের সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২