ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গঙ্গাচড়ায় সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন গঙ্গাচড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর নির্দেশনা, মণ্ডপে সতর্ক পাহারার তাগিদ গঙ্গাচড়ায় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব ধামইরহাটে ফ্যামিলি কার্ড ব্যাস্তবায়নে অবহিতকরন প্রেস কনফারেন্স

গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগবিষয়ক মহড়া ও র‍্যালির আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুন, কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ অনুপ কুমার সিংহ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের একটি দল দুর্যোগ মোকাবিলার কৌশল তুলে ধরে মহড়া প্রদর্শন করে। এ সময় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, পূর্বপ্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশের সময় : ০৫:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬