ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“আইপিএলের নিলামে আছেন যারা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 414 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || আইপিএলের নিলামে আছেন যারা|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ সালের নিলামের চূড়ান্ত তালিকায় সাকিব আল হাসানসহ ৪০৫ জনের তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। পেসার মোস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে তার দল দিল্লি ক্যাপিটালস।

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৮৮ লাখ টাকা। লিটন, তাসকিন ও আফিফের ক্ষেত্রে ৬২ লাখ ৬৩ হাজার টাকা করে। আইপিএলের সর্বশেষ আসরে অবিক্রীত থাকেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব।

১ ডিসেম্বর মোট ৯৯১ জন খেলোয়াড়কে আইপিএলের পরবর্তী নিলামের প্রাথমিক তালিকায় রাখার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। সেখানে বিদেশি ক্রিকেটার ছিলেন ২৭৭ জন।

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ২৭৩ জন স্থানীয়। বাকি ১৩২ জন বিদেশি ক্রিকেটার।

১০টি দল নিলাম থেকে নিতে পারবে সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটারকে। তবে নিলামে দল পাবেন সর্বোচ্চ ৩০ জন বিদেশি ক্রিকেটার।

এবার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যে তালিকায় আছেন ১৯ জন বিদেশি ক্রিকেটার। ১ কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে সাকিব ছাড়াও আছেন ১১ জন ক্রিকেটার।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“আইপিএলের নিলামে আছেন যারা”

প্রকাশের সময় : ০৪:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২